প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
মো: তাছিন জায়েফ, গোবিপ্রবি ||
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) এন্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম এবং কোর্স পরিচালক আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যেখানে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। তিনি গোবিপ্রবিকে আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান। এবারের কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম। তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন টেকনিক্যাল দিক শিক্ষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রশিক্ষণটিতে দুই দিনে গোবিপ্রবি’র বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা