প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
সখীপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
মো. বদরুল আলম বিপুল , সখিপুর ||
টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।মঙ্গলবার দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্দি থেকে ভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন সিরাজুল ইসলাম। এ সময় ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩ নম্বরের একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা