প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির জুলাই ৩৬ হল কালচারাল ক্লাবের নেতৃত্বে রাইসা ও মাইমুনা
মাওয়াজুর রহমান , ইবি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হল কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইসিটি বিভাগের ২০২০-২১ রাইসা আমিন লস্কর এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের মাইমুনা সুলতানা মিমকে মনোনীত করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি ইরানি সাবরিনা ও শারমিন শিলা, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম চৈতি ও জেরিন মীম, সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা সিগমা, সহ-সাংগঠনিক সম্পাদক অদিতি ঢালী, দপ্তর সম্পাদক পাপিয়া মুক্তা, আয়োজন ব্যবস্থাপক জাকিয়া সুলতানা অর্থ সম্পাদক সুরাইশা শ্রাবণী, প্রচার সম্পাদক শারমিম আক্তার, সংস্কৃতি সম্পাদক প্রিয়া মন্ডল, আতিথিয়েতা ব্যবস্থাপক কারিমা তাসনিম এবং কার্যনির্বাহী সদস্য রাউফুন নাহার, প্রমা ভট্টাচার্য, ফাতেমা বিনতে আমিনুর, লিজা আক্তার ও অহনা খালেক। নব মনোনীত সাধারণ সম্পাদক মাইমুনা সুলতানা মিম বলেন, সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকলের অংশগ্রহণ নিশ্চিত করে জুলাই ৩৬ হলের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করার জন্য আন্তরিকভাবে কাজ করতে চাই।সভাপতি রাইসা আমিন লস্কর বলেন, এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং হলের প্রতিটি শিক্ষার্থীর প্রতিভা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছি।আমার প্রধান লক্ষ্য থাকবে জুলাই ৩৬ হলের সাংস্কৃতিক পরিবেশকে আরও প্রাণবন্ত, সৃজনশীল ও সবার অংশগ্রহণমূলক করে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের হলের সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ, প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ হয়ে উঠুক—এই প্রত্যাশা রাখছি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা