প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগ এ 'সুন্দরবন ভ্রমণ'
নূর আলম শেখ, গোপালগঞ্জ ||
সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সুন্দরবন ভ্রমণ করেছে ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাব। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মোংলা সুন্দরবন আনন্দ ভ্রমণ-২০২৬-এ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা অংশ নেন।ভ্রমণের অংশ হিসেবে সাংবাদিকরা সুন্দরবনের অন্যতম দর্শনীয় স্থান করমজল পরিদর্শন করেন। ম্যানগ্রোভ বনের সবুজ প্রকৃতি, নদীর ঢেউ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে হাসি আনন্দ ও আড্ডায় দিনটি হয়ে ওঠে আনন্দঘন।আনন্দ ভ্রমণ আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেন নৌবাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বিপ্লব মিয়া, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, মুকসুদপুর উপজেলা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনিসুর রহমান লস্কর। এছাড়া মুকসুদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক সদস্য উপস্থিত ছিলেন।আনন্দ ভ্রমণটি সফল করতে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পরিকল্পনা, সমন্বয় ও অক্লান্ত পরিশ্রমে ভ্রমণটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।প্রেসক্লাবের সদস্যরা জানান, এ ভ্রমণ শুধু বিনোদনের আয়োজন নয়, বরং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করার একটি উদ্যোগ। সুন্দরবনের মায়াবী প্রকৃতি ও ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলো দীর্ঘদিন স্মৃতিতে থাকবে।দিনব্যাপী ভ্রমণ শেষে সুন্দরবন ও মোংলাকে বিদায় জানিয়ে নিরাপদে মুকসুদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা