প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
পূর্ব
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক দুটি চর থেকে চার
জেলেকে অপহরণের করেছে বনদস্যু মজনু বাহিনী।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত
রাতে আমবাড়িয়া ও কটকার কালামিয়ার
ভারাণী এলাকায় এ ঘটনা ঘটে।
অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের স্মরণকালের রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ
শরিফুল ইসলাম। নাম
প্রকাশ না করার শর্তে
জেলেদের মহাজনরা জানান, ১০ থেকে ১২
জনের একটি সশস্ত্র দল ট্রলারে করে
এসে জেলেবহরে হামলা চালায়। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক চারটি নৌকা থেকে চারজনকে তুলে নিয়ে যায় তারা। এ সময় জেলেদের
ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, একটি মাছ ধরার নৌকা এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তবে অপহরণের পর এখন পর্যন্ত
কোনো মহাজনের সঙ্গে মুক্তিপণ দাবি করে যোগাযোগ করেনি দস্যুরা।অপহৃত
চার জেলের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। তাঁদের বাড়ি
খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায়।
ঘটনার
পর সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলে ও মহাজনদের মধ্যে
নতুন করে দস্যু আতঙ্ক দেখা দিয়েছে।পূর্ব
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ
মোঃ শরিফুল ইসলাম বলেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীকে জানানো হয়েছে। জোরদার করা হয়েছে বনরক্ষীদের টহল। এ ছাড়াও রাতে
জেলেদের বন অফিস সংলগ্ন
এলাকায় অবস্থানের নির্দেশনা দেয়া হয়েছে
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা