প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
চিতলমারীতে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুরে ফেলা হলো মা মারিয়ার মূর্তি গ্রেপ্তার-১
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
চিতলমারীতে ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর এবং মা মারিয়ার মূর্তি
পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে
গ্রেপ্তার করেছে পুলিশ। পরে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটিও উদ্ধার করা হয়েছে।পুলিশের
প্রেস রিলিজে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর
সকাল ৭টার দিকে চিতলমারী থানাধীন নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক ব্যক্তি চার্চের
বারান্দায় প্রবেশ করে দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন। এতে বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তিটি
ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন বলে পুলিশ জানায়। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা ডাক চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত ফায়জুল শেখকে গ্রেপ্তার করে।
পুলিশ
জানায়, গ্রেপ্তারের পর তার দেওয়া
তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর দুপুর
আনুমানিক ১২টা ৪৫ মিনিটে চার্চের
পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পানির
নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি
উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্ট
পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।মামলাটি চিতলমারী থানার মামলা নং-১২, তারিখ
২৪ সেপ্টেম্বর ২০২৬। এতে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/২৯৫/৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা