প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
কার্পাসডাঙ্গায় মতবিনিময় সভা ও নারী কল্যাণ সাপোর্ট সেল পরিদর্শন
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং দমন, দুর্নীতি প্রতিরোধ এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১:০০ টার সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠানটি শুরু হয়। একই সঙ্গে স্থানীয় নারীদের সুরক্ষায় উদ্বোধন হতে যাচ্ছে ‘নারী কল্যাণ সাপোর্ট সেল’ উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করলেন দামুড়হুদা ইউএনও লাভলী ইয়াসমিনএই অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। অনুষ্ঠানটি কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রোগামের সার্বিক প্রস্তুতি ও শৃঙ্খলা দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় পর্যায়ে অপরাধ প্রবণতা কমিয়ে আনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীদের আইনি ও মানসিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।ইউনিয়ন পরিষদের এই সময়োপযোগী আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা