প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিভিল জজ হলেন ইবির ১৯ শিক্ষার্থী
মাওয়াজুর রহমান , ইবি ||
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থী। সারাদেশ থেকে মোট ২০০ জন এ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রকাশিত ফলাফলে তারা উত্তীর্ণ হন। এবার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণরা হলেন, আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ ইসলাম ও শফিক শোভন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন, ইয়াসমিন খাতুন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন, ল এন্ড ল্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুকনুজ্জামান রায়হান এবং আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ।সুপারিশপ্রাপ্ত আনোয়ার হোসেন বলেন, আমারা তিন বন্ধু জজ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি। প্রথম বর্ষ থেকেই আমাদের লক্ষ্য ছিল সিভিল জজ হওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সাদ্দাম হোসেন হলের ৪২২ নম্বর কক্ষে একসঙ্গে থাকতাম। প্রতিদিন সকালে নামাজ আদায় করে পড়াশোনা শুরু করতাম, খাবারের সময় একসঙ্গে খাওয়া এবং রাতে নির্দিষ্ট সময়ে গ্রুপ স্টাডি করতাম। আমরা কখনো একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করিনি; বরং সবসময় পরস্পরকে সহযোগিতা করেছি। আমাদের তিনজনের একাডেমিক ফলাফলও ভালো ছিল। আরিফ হোসাইন ১৬তম জুডিশিয়ারিতে জজ হিসেবে উত্তীর্ণ হওয়ার পর আমরা বাকি দুজন আরও অনুপ্রাণিত হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিই। এরই ধারাবাহিকতায় ১৮তম জুডিশিয়ারিতে আমি ও শাকির আলম সিভিল জজ হিসেবে উত্তীর্ণ হই।সুপারিশপ্রাপ্ত রাজু আহমেদ বলেন, আল্লাহ আমাকে প্রত্যাশার বেশি কিছু দিয়েছেন, আমি এতটা প্রত্যাশা করিনি যে আমার মেধাক্রম ২৬ আসবে৷ আল্লাহ তায়ালার কাছে সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুনদের জন্য উপদেশ থাকবে যে, শর্টকাট পড়াশোনা বাদ দিতে হবে, বিস্তারিতভাবে ও ভালো ভালো বইগুলো পড়তে হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা