প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
পরিকল্পিত
সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে
জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো: সুজন মোল্লার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নূরমসজিদ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে
বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের
প্রশাসক ব্যারিস্টার মো: জাকির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আকিতুর রহমান রাসেল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: গোলাম রসুল তরফদার নেওয়াজ, জেলা যুবদলের
সাবেক শাহেদ সোমী বাদশা, মো: মনিরুজ্জামান মান্না, মো: সাইফুজ্জামান মনা, যুগ্ম
সাধারন সম্পাদক এস কে বদরুল
আলম, শেখ নূরুজ্জামান আল মাসুদ, সদর
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো: আবুল হাসান, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো: শহিদুল ইসলাম প্রমূখ। এসময়
জেলা, উপজেলা ও পৌর যুবদলের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা
বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বাগেরহাট জেলা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, বিএনপির নেতৃত্বে দেশরপরিচালনায় শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে গুরুত্ব
দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে বলেও দাবি করেন তারা।
বক্তারা
আরও বলেন, দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়নের ধারাবাহিকতা
বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা যাতে
জনজীবন ও দেশের স্বাভাবিক
পরিবেশ ব্যাহত করতে না পারে, সে
বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা