প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
চবির নতুন প্রক্টর ড. কামরুল হোসেন
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে এক বছরের জন্য তাঁর নিয়োগ কার্যকর হবে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে চলতি বছরের ৩১ মার্চ থেকে তিনি সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, “নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক কামরুল হোসেনের নিয়োগ চিঠি ইস্যু করা হয়েছে। তিনি এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।”রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হোসেন এর আগে প্রক্টরিয়াল বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভাগে শিক্ষকতার দায়িত্বও পালন করে আসছেন।তিনি বিদায়ী প্রক্টর মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীর স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে অধ্যাপক সরওয়ার্দী এক বছরের জন্য চবির প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. মো. কামরুল হোসেন বলেন, “গত প্রায় ৬ মাস সহকারী প্রক্টর হিসেবে কাজ করায় নানা অভিজ্ঞতা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নানা সংকট কাটিয়ে কিভাবে একটা সুষ্ঠ একাডেমিক পরিবেশ বজায় রাখা যায় সে ই লক্ষ্যে কাজ করে যাব।”তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব। আমি সাংবাদিক সমিতি সহ নানা শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।”অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এক বছরের জন্য ড. কামরুল হোসেনকে প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা