প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
দামুড়হুদায় ছাত্রলীগ নেতা রাসেল গ্রেপ্তার
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২০শে সেপ্টেম্বর) রাত ১১:০০ টার দিকে দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের ধারাবাহিকতায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার (২১শে সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা