প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
চার দফা দাবিতে অবরোধ তুলেছে শিক্ষার্থীরা
সানজানা তালুকদার , কুবি ||
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম 'হত্যার' বিচারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার পর চার দফা দাবি জানিয়ে অবরোধ তুলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবরোধ করার পর দুপুর একটার দিকে অবরোধ তুলেন তারা।দফা চারটি হলো, অপ্রতিম হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার এবং ৬০ দিনের মধ্যে বিচার কার্য নিষ্পত্তি করে ফাসি কার্যকর করতে হবে, কুমিল্লা পুলিশ সুপার, আদর্শ সদর এবং সদর দক্ষিণ থানার ওসিদের দায় স্বীকার করে প্রত্যাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা এবং রাষ্ট্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ ও নিখোজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন করতে হবে।অবরোধে শিক্ষার্থীরা, 'দড়ি লাগলে দড়ি নে, 'খুনিদের ফাঁসি দে,' 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে', 'জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস' সহ বিভিন্ন শ্লোগান দেন।মোহাম্মদ হিমেল বলেন, 'আমরা অপ্রতিম হত্যার বিচার চাই। আমরা চাই কুমিল্লার প্রশাসন কুমিল্লার আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নত করুক যেন অপ্রতিমের মতো আর কেউ এই নির্মম হত্যাকান্ডের স্বীকার না হয়।"আরেক শিক্ষার্থী ফাহমিদা সুলতানা রাতুয়া বলেন, 'আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ নই। শহরে কিংবা ক্যাম্পাসে আমরা নিরাপত্তা চাই। আমাদের ভাই অপ্রতিম হত্যার বিচাই চাই।"মাহমুদুল হাসান নয়ন বলেন, 'আমরা তার জানাজা শেষে মহাসড়কে তার হত্যার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করতেছি। প্রশাসন যেন খুব দ্রুত এই হত্যার তদন্ত করে বিচার নিশ্চিত করে।'কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো আমরা পেয়েছি। আমরা সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব।'
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা