প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নিয়ামতপুরে টাস্কফোর্সের অভিযান, ৪ মাদকসেবীর কারাদণ্ড
জাকির হোসেন , নিয়ামতপুর ||
নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার রাউতাড়া, চকশিতা, কানইল ও ভাবিচা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিয়ামতপুর উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ যৌথভাবে এই টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিয়ামতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কানইল এলাকার লবিন হেমরম (৩৯), রেন্টু দাস (৪৫) ও বিজয় দাসকে (৩৫) মাদক সেবনের দায়ে প্রত্যেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভাবিচা পশ্চিমপাড়া গ্রামের রাশেদুল ইসলামকে (৩০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত চারজনকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়ামতপুর উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা