প্রিন্ট এর তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে শুরু হয়েছে ৮ দলীয় ওয়ার্ল্ড
কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল
৪টায় গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন
করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম।উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধনী
ম্যাচে মুখোমুখি হয় ১ নম্বর
ওয়ার্ড ফুটবল দল ও ৯
নম্বর ওয়ার্ড ফুটবল দল। ৪০ মিনিটের ম্যাচটি
দুই অর্ধে ২০ মিনিট করে
অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ৯ নম্বর ওয়ার্ডের
খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ১ নম্বর ওয়ার্ডকে
৫-১ গোলে হারিয়ে
টুর্নামেন্টে শুভসূচনা করে ৯ নম্বর ওয়ার্ড
ফুটবল দল।উদ্বোধনী
অনুষ্ঠানে খান মনিরুল ইসলাম বলেন, বিগত সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য মাদক ও শিক্ষা ব্যবস্থা দুটোকেই ধ্বংস করেছে বলে আমরা মনে করি। একদিকে মাদকের মাধ্যমে সন্তানদের নষ্ট করা হয়েছে, অন্যদিকে তাদের শিক্ষা থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে।তিনি
বলেন,এই পরিস্থিতি থেকে
যুবসমাজকে রক্ষা করতে বিএনপি কাজ করছে। দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমরাও এর অংশ হিসেবে
কাজ করছি। সারা দেশের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ
ধরনের খেলাধুলার আয়োজন করা হোক। শিক্ষার্থীরা যেন নিয়মিত স্কুলে যায়, অভিভাবকরা যেন তাদের খোঁজখবর রাখেন এবং শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরাও যেন তাদের প্রতি নজর দেন।তিনি
আরও বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন
না থাকলে ভালোভাবে পড়াশোনা করা সম্ভব নয়। তাই আমরা চাই শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাক, খেলাধুলায় অংশ নিক এবং ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠুক। একই সঙ্গে মাদকের ছোবল ও মোবাইলের আসক্তি
থেকে যুবসমাজকে দূরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। মোবাইলের আসক্তি ইতোমধ্যে অনেক পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থা থেকে
সবাইকে ফিরে আসার আহ্বান জানাই।আগামীতে যুবসমাজ ও দেশের মানুষকে
মাদকের ছোবল এবং নানা অপকর্ম থেকে মুক্ত করতে আমরা কাজ করে যাব। ইনশাআল্লাহ, খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে
একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
আয়োজকরা
জানান, গোপালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আটটি দল এ টুর্নামেন্টে
অংশ নিচ্ছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা, মাদক ও মোবাইল আসক্তি
থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন
করা হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা