প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে ছাত্রশিবিরের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটে
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায়
A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন
অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে
শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।অনুষ্ঠানে
ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ
সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং
বাগেরহাট-১ আসনের সংসদ
সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির ও সাবেক শিবির
নেতা অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, ছাত্রশিবিরের
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলামী, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু
সাঈদ শুনুসহ বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকরা।অনুষ্ঠানে
জেলার ৯টি উপজেলার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায়
A+ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের
হাতে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার
তুলে দেওয়া হয়।বক্তারা
বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের জন্যও
গর্বের বিষয়। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার জন্য কঠোর পরিশ্রম, সততা, নৈতিকতা ও সময়ের সঠিক
ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা।বক্তারা
আরও বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি
বিকাশ করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে
নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে
লাগিয়ে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে
ক্যারিয়ার গাইডলাইন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সঠিক
সিদ্ধান্ত নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন অতিথিরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা