প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজাপুর উপজেলা শাখা ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফা আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সুজন বিশ্বাস ও স্থানীয় এমপির সহোদর রাজনীতিবিদ ওয়াসিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ।সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার আলোচনা সভায় বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্যানন্দ সাহা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পার্থ মিত্র।এ ছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি ছিল। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা