প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০:০০ টার সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ শরীফুজ্জামান শরীফ।চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা