প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজাপুরে দুর্ধর্ষ চুরি,নার্সকে কুপিয়ে জখম
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের আদর্শ পাড়ায় চুরি এবং এক নার্সকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার গভীর রাতে রান্না ঘরের ভেন্টিলেটর থেকে চোর প্রবেশ করে এ ঘটনা ঘটে।উক্ত অভিযোগে উল্লেখ করেন রাজাপুরে ডিএনএফ চিকিৎসক মোঃ শাহিন ও তার স্ত্রী ক্লিনিকের নার্স নওরীন আক্তার ওই বাসায় বসবাস করতেন। চুরির সময় টের পেলে চোর এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নওরীনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আদর্শ পাড়ায় কাইয়ুম ফকিরের ভবনে এ ঘটনা ঘটে। তবে চুরি হওয়া মালামালের ধরন ও পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।এ ঘটনায় নওরীন আক্তার নামে এক নার্সকে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পরে খবর পেয়ে ঘটনাস্থল রাজাপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা