প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপি একটি মুক্তিযুদ্ধের দল’- শাহরিয়ার হোসেন
অমিদ হাসান অমি , জবি ||
বিএনপিকে একটি মুক্তিযুদ্ধের দল হিসেবে উল্লেখ করে দলটির প্রতিষ্ঠা, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় দলের ভূমিকার কথা তুলে ধরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।শাহরিয়ার হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বিএনপি প্রতিষ্ঠা লাভ করে। মুক্তিযুদ্ধের পর থেকে যতবারই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি মাঠে থেকেছে।”তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির দীর্ঘ রাজনৈতিক ভূমিকা রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বিএনপি ভবিষ্যতেও রাজপথে থাকবে বলে মন্তব্য করেন তিনি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা