প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
নিয়ামতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাকির হোসেন , নিয়ামতপুর ||
নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মী ও সমর্থকদের কেক কেটে মিষ্টিমুখ করান নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আমিনুল ইসলাম ও সাজ্জাদ আলী টিটু প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে দলটি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা