প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
চবিতে সিইউআরএইচএসের নতুন কমিটির অভিষেক, সভাপতি দিদারুল সম্পাদক হামিদুর
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গবেষণা ও উচ্চশিক্ষাবিষয়ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির (সিইউআরএইচএস) পঞ্চম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম মহসিনকে সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউআরএইচএসের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. অলক পাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারাহ জাহান, মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী এবং সংগঠনটির মডারেটর ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, সিইউআরএইচএসের সভাপতি সানজিদা হক প্রিমা এবং সাধারণ সম্পাদক অমিত চৌধুরী।এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ রিসার্চ ক্লাব, চুয়েট বায়োমেডিকেল সোসাইটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সায়েন্স ক্লাব, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউএসটিসি ফার্মা ক্লাব, দৃষ্টি চট্টগ্রাম, প্রথম আলো বন্ধুসভা এবং নেটওয়ার্ক অব ইয়ং বায়োটেকনোলজিস্টস বাংলাদেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে শুভেচ্ছা জানান ও বক্তব্য দেন।নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঝুরঝুরি চাকমা, মেহেদী হাসান ও সাদিয়া রহমান ফাইজা। যুগ্ম সম্পাদক হয়েছেন অন্তরা রাইসা ও সাইফুল ইসলাম সিয়াম। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামির ইসলাম।সমাপনী বক্তব্যে নবনিযুক্ত সভাপতি দিদারুল ইসলাম মহসিন সংগঠনের আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। তিনি গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো এবং উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে তাদের আরও কার্যকরভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।সিইউআরএইচএস ২০১৯ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা সংস্কৃতি গড়ে তোলা, মানোন্নয়ন এবং উচ্চশিক্ষা বিষয়ে তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটির দাবি, এ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫০০-এর বেশি শিক্ষার্থীকে দেশের বাইরে উচ্চশিক্ষায় আবেদন করতে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রায় ২ হাজার শিক্ষার্থীকে গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।সংগঠনটি নিয়মিত সেমিনার, কর্মশালা, গবেষণা মেলা, উচ্চশিক্ষাবিষয়ক প্রশিক্ষণ, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও তথ্যভিত্তিক বিভিন্ন সেশনের আয়োজন করে থাকে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা