প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
এনসিপির মেহেরপুরের দায়িত্বে রফিকুজ্জামান ও আরিফুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক ||
দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেহেরপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মো. রফিকুজ্জামান রফিককে আহ্বায়ক এবং মো. আরিফুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ২০শে আগস্ট (বৃহস্পতিবার) মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রণয়ন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. আব্দুস সালাম ও মো. নূরুজ্জামান তাজল।সদস্যসচিব মো. আরিফুল ইসলামের সঙ্গে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সৈকত জামান হাসনাত এবং যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. তামিম ইসলাম ও মো. আশিক রাব্বীকে।এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুব তৌহিদ রবিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আজম আলী। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর মেহেদী ইমন।নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে মেহেরপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন দলটির নেতাকর্মীরা। আগামী দিনে জেলার বিভিন্ন পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নেতৃত্ব তৈরিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা