প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের ফুটবল টুর্নামেন্ট
নিউজ ডেস্ক ||
জুলাই শহীদ আসিফ ও মাহফুজের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ আসিফ-মাহফুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ২৪টি দল অংশ নেয়। ফাইনালে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শাহআলী থানা।কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি কবিরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, "ফুটবল ম্যাচে সবার লক্ষ্য থাকে প্রতিপক্ষকে গোল করে বিজয় অর্জন করা। একইভাবে একজন আদর্শ ছাত্র ও সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন।"কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম বলেন,"ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যারা নিয়োজিত, তাদের শারীরিক সক্ষমতা ধরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। খেলাধুলাকে শুধু বিশেষ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চর্চার ওপরও গুরুত্ব দেন তিনি।"কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান বলেন, "জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন শাখায় এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জুলাইয়ের ঘটনাবলি সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।"সভাপতির বক্তব্যে মুহিব্বুল্লাহ আল হুসাইনী টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, "জুলাইয়ের শহীদ আসিফ ও মাহফুজের আত্মত্যাগ ছাত্রসমাজের জন্য চিরন্তন প্রেরণা। শহীদদের স্মরণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা