প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
চবিতে হাতিয়া স্টুডেন্ট ফোরামের নেতৃত্বে রিমন ও সাদেক
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নোয়াখালীর হাতিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘হাতিয়া স্টুডেন্ট ফোরাম’-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আমিনুল ইসলাম রিমন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবদুস সাদেক নির্বাচিত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি ক্যাফেটেরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাইফ হোসেন, দপ্তর সম্পাদক পদে রাজু আহমেদ এবং অর্থ সম্পাদক পদে মো. সায়েম নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক লাইলা খালেদা আঁখি, গণিত বিভাগের সহকারী অধ্যাপক লিপন চন্দ্র দাস এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক নোমান সিদ্দিকী।এ ছাড়া হাতিয়া স্টুডেন্ট ফোরামের ৭ম কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. শিহাব উদ্দিন ও সহসভাপতি ইহসানুল হক মাহবুব নির্বাচন কমিটির প্রতিনিধিত্ব করেন।নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক মো. আবদুস সাদেককে শিক্ষক ও ফোরামের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে ৭ম কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।নির্বাচন সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ দিনের মধ্যে হাতিয়া স্টুডেন্ট ফোরামের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। নবনির্বাচিত নেতৃত্বের অধীনে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক ও সদস্যরা।নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক মো. আবদুস সাদেক বলেন, ‘হাতিয়া স্টুডেন্ট ফোরামকে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’তারা বলেন, ফোরামের প্রায় ১২ বছরের পথচলায় এখনো বাস্তবায়ন না হওয়া বহুল প্রত্যাশিত শিক্ষাসফর আয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সদস্যদের মধ্যে বন্ধন ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন, একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে শক্তিশালী যোগাযোগের পরিবেশ তৈরিতে কাজ করবেন তারা।তারা আরও বলেন, ‘সবার সহযোগিতায় হাতিয়া স্টুডেন্ট ফোরামকে হাতিয়ার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, কার্যকর ও আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে চাই।’
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা