প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের অভিযোগ
আবু সাঈদ, গাজীপুর ||
গাজীপুরের শ্রীপুরে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন গংকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী সেলিম। অভিযোগ সূত্রে জানা যায়, বেড়াইদেরচালা একই সঙ্গে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানোরও অভিযোগ করেছেন তিনি।এলাকার মোহাম্মদ আলী সেলিমের সঙ্গে স্বপন গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে তিনি গাজীপুরের বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা নং-২৩১/২০ দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগকারীর দাবি, মামলার বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গত ১০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে অভিযুক্তরা আদালতের নির্দেশ অমান্য করে ওই বিরোধপূর্ণ জমিতে বাড়িঘর নির্মাণের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। পরদিন ১১ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পুনরায় ওই জমিতে নির্মাণকাজ শুরু করেন। তবে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বপন গংয়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা ফোন দিলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচবার পুলিশ পাঠানো হয়েছে। জমিসংক্রান্ত বিষয়ে ভুক্তভোগীদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা