প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
প্রেজেন্টেশন প্রো’র নতুন নেতৃত্বে ফারিহা-ফাবিহা
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন প্রেজেন্টেশন প্রো’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন গভর্নিং বডি ঘোষণা করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে ফারিহা ইসলাম এবং জেনারেল সেক্রেটারি হিসেবে ফাবিহা ফারজানাকে মনোনীত করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও অরিয়েন্টেশন অনুষ্ঠানে সদস্যদের সর্বসম্মত সমর্থনে নতুন কমিটি ঘোষণা করা হয়।নতুন গভর্নিং বডি আগামী এক বছর সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণের পাশাপাশি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে। নতুন কমিটির অধীনে নিয়মিত কর্মশালা ও প্রশিক্ষণ সেশনের পাশাপাশি নতুন সদস্য নিয়োগ এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারিহা ইসলাম বলেন, “প্রেজেন্টেশন প্রো’র মতো ক্লাবের প্রেসিডেন্ট পদে যেতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। খুব দারুণ একটা টেনিয়োরের দায়িত্বের জন্য ক্লাব আমাকে মনোনীত করেছে, তাই আমি সবার কৃতজ্ঞ। চেষ্টা থাকবে নিজের সবটুকু দেওয়ার।”এজিএমে সংগঠনের বিদায়ী কমিটি তাদের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে। এতে বিগত মেয়াদের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট আরিফুস সাকিব যামীম, বিদায়ী জেনারেল সেক্রেটারি সাদিয়া ইসলাম মৌ, বিদায়ী ভাইস প্রেসিডেন্ট ফিরিজা ইরিন ফিজা, বিদায়ী আরএন্ডডি হেড এবং সাবেক মার্কেটিং অ্যান্ড আইটি হেড শেখ মাইনুর রহমান বক্তব্য দেন।এছাড়া চিটাগং ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ মারুফ, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ইয়ামুন ইফা, চিটাগং ইউনিভার্সিটি এন্টারপ্রেনার অ্যান্ড স্টার্টআপ সোসাইটির প্রেসিডেন্ট মুশফিকুর রহমান হৃদয় এবং ইয়াং ইকোনমিস্ট সোসাইটির সেক্রেটারি অব কালচার অরণ্য পাল শুভেচ্ছা বক্তব্য দেন।পরে পুরস্কার ও সনদপত্র বিতরণী পর্বে বিগত মেয়াদে সংগঠনে বিশেষ অবদান রাখা সদস্যদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক স্টিভ অস্কার ডি রোজারিয়োও বক্তব্য দেন।প্রেজেন্টেশন প্রো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা, জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য প্রদান ও কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ সেশন ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা