প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
আবু সাঈদ, গাজীপুর ||
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি। ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা