প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নাগরিক অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের উদয়ন বাংলাদেশ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার যৌথ আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন বাংলাদেশ। প্রকল্পটিতে অর্থায়ন করেছে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলাম। সভার শুরুতে বিগত অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা।ত্রৈমাসিক সভায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, যৌন ও প্রজনন অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে চলতি মাসে কাড়াপাড়া ও ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির উদ্যোগে মাহফুজা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কে. জে. এস. পি. ইউ. (রাজাপুর) স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সফলভাবে দুটি সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।সভায় বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বাগেরহাট সদর উপজেলায় ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যদের সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।এছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর একটি তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়, যাতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত মানুষ সহজেই সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসতে পারেন।বক্তারা বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে বাগেরহাট সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে বলেও তারা উল্লেখ করেন।সভায় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও নাগরিক কমিটির সদস্য এস. এম. রাজ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্ল্যা আব্দুর বর, মনিরুজ্জামান মনির, কহিনুর বেগম, শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, লাভলী মণ্ডল, আশরাফুল ইসলাম মনির এবং ফিরোজ হাওলাদার।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা