প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
জাকির হোসেন , নিয়ামতপুর ||
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে একমাত্র পুত্র সন্তানকে বিষ খাইয়ে হত্যার পরে বিষপানে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। আশংকাজনক অবস্থায় মাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ১ বছর ৫ মাস বয়সী শিশু আবু সাইদকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।বুধবার (২২ জুলাই) উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে মতের মিল হচ্ছিল না সাহিদার। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়ে আসছিল। গতকাল দুপুরের পর নিজ বাড়িতে সন্তানকে বিষ পানের পর নিজেও বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে অবস্থা বেগতিক দেখে দ্রুত সাহিদাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলেও মারা যায় শিশুটি। পরে সন্ধ্যা দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা