প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
টেলিগ্রাফের খবর: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’!
নিউজ ডেস্ক ||
মাথায় ঢেউখেলানো সোনালি চুলের কারণে ভালোবেসে নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারে বড় হওয়া এই এলবিনো (সাদা) জাতের মহিষটি আগামী পবিত্র ঈদুল আজহায় কোরবানি হতে যাচ্ছে। আর বাংলাদেশের এই ব্যতিক্রমী মহিষের খবর এবার ঠাঁই পেয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এ। গত ২১ মে টেলিগ্রাফে খবরটি বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস “ডোনাল্ড ট্রাম্প” দ্য এলবিনো বুল’ (বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে এলবিনো মহিষ “ডোনাল্ড ট্রাম্প”)। প্রতিবেদনে জানানো হয়, তারকা বনে যাওয়া এই মহিষটির ওজন প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড (প্রায় ৬৮০ কেজি)। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও এই মহিষটির ছবি প্রকাশ করেছে।মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, গবাদিপশুটির মাথায় ‘অসাধারণ চুলের স্টাইল’ দেখেই তাঁর ভাই এর নাম রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে। চার বছর বয়সী এই মহিষটিকে গত এক বছর ধরে লালন-পালন করছেন তিনি। ট্রাম্পকে একনজর দেখতে মে মাসজুড়ে ঢাকার কাছের এই খামারে উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই আছে।আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী জানান, “সত্যিই মহিষটির চুলের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার বেশ মিল আছে। আমার ভাগনে তো এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার জন্য এক ঘণ্টা নৌকা ভ্রমণ করে এসেছে।”বাংলাদেশে আগামী বৃহস্পতিবার মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি চলছে। উৎসবের অংশ হিসেবেই ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটিকে কোরবানি করা হবে। বিদায়ের ক্ষণে কিছুটা আবেগপ্রবণ হয়ে খামারি জিয়া উদ্দিন বলেন, “আমি অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করাই তো ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ স্বীকার করা।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা