প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
কাবাব তৈরির সহজ রেসিপি
নিউজ ডেস্ক ||
বিরিয়ানি, পোলাও কিংবা পরোটার সাথে কাবাব না থাকলে যেন খাওয়ার আনন্দটাই জমে ওঠে না। আর কাবাবের কথা আসলেই সবার আগে মাথায় আসে জালি কাবাবের নাম। ওপরের ক্রিস্পি জালের মতো অংশ আর ভেতরের নরম মাংসের স্বাদ ছোট-বড় সবারই পছন্দের। খুব সহজ কিছু উপাদানে ঘরেই কীভাবে তৈরি করবেন রেস্তোরাঁ স্টাইলের জালি কাবাব, জেনে নিন তার প্রস্তুত প্রণালী।প্রয়োজনীয় উপকরণ:মাংসের কিমা ৫০০ গ্রাম (গরু বা খাসি)আদা ও রসুন বাটা ১ টেবিল চামচপেঁয়াজ বেরেস্তা আধা কাপকাঁচামরিচ কুচি ১ টেবিল চামচপুদিনা ও ধনেপাতা কুচি ২ টেবিল চামচগরম মসলা গুঁড়ো ১ চা চামচগোলমরিচ গুঁড়ো: আধা চা চামচটোস্ট বিস্কুটের গুঁড়ো বা ব্রেডক্রাম্ব আধা কাপডিম ৩টি (১টি কিমার জন্য, ২টি জালের জন্য)লেবুর রস ১ টেবিল চামচতেল ভাজার জন্য পরিমাণমতোলবণ স্বাদ অনুযায়ীপ্রস্তুত প্রণালী:১. প্রথমে একটি পাত্রে মাংসের কিমার সাথে আদা-রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি, লেবুর রস, গরম মসলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিন।২. এবার এই মিশ্রণের সাথে একটি ডিম এবং পরিমাণমতো টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিন, যাতে কিমাটা একটু শক্ত ও আঠালো হয়। মাখানো শেষে মিশ্রণটি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।৩. ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে গোল ও চ্যাপ্টা করে কাবাবের আকারে শেপ তৈরি করে নিন।৪. অন্য একটি বাটিতে বাকি ২টি ডিম সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। কড়াইতে তেল গরম করুন। এবার কাবাবগুলো ফেটানো ডিমে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ুন। কাবাব তেলের দেওয়ার সাথে সাথে হাত দিয়ে বা চামচ দিয়ে অতিরিক্ত ফেটানো ডিম কাবাবের ওপর চারপাশ থেকে ছিটিয়ে দিন, এতেই সুন্দর জালের মতো তৈরি হবে।৫. মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ লালচে করে ভেজে কিচেন টিস্যুর ওপর তুলে নিন।গরম গরম পোলাও, বিরিয়ানি কিংবা পুদিনার চাটনির সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু জালি কাবাব।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা