প্রিন্ট এর তারিখ : ০২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
নাসিরউদ্দীনের সমালোচনায় অভ্যস্ত আমরা: সিইসি
নিউজ ডেস্ক ||
নির্বাচন কমিশনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনার জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এ ধরনের মন্তব্য তিনি নতুন করে নিচ্ছেন না এবং এতে তিনি মনঃক্ষুণ্নও নন।সোমবার (১৮ মে) দুপুরে ইটিআই ভবনে রিসার্চ অ্যান্ড ফরেনসিক ইভেন্ট ডেভেলপমেন্ট (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সিইসি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য নতুন কিছু নয়। তার ভাষায়, তিনি প্রায়ই কমিশনের সঙ্গে দেখা করলেও পরে বাইরে গিয়ে সমালোচনামূলক কথা বলেন—এ ধরনের আচরণে কমিশন অভ্যস্ত হয়ে গেছে।তিনি আরও উল্লেখ করেন, শুধু ইতিবাচক প্রশংসাই গণতান্ত্রিক মূল্যায়ন নয়। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমালোচনা থাকাই স্বাভাবিক এবং সেটাই গণতন্ত্রের সৌন্দর্য বলে তিনি মনে করেন। তার ভাষায়, কারও বক্তব্যে তিনি ব্যক্তিগতভাবে আঘাত পাননি।সিইসি অতীত প্রসঙ্গ টেনে বলেন, আগে একটি পক্ষের অতিরিক্ত প্রশংসার সংস্কৃতি ছিল, যার কারণে ভারসাম্য নষ্ট হয়েছে এবং সেটির ফলাফলও দেশকে ভোগ করতে হয়েছে।আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা পরিষদ স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে নির্বাচন কমিশনের কাজে যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয়। সেই সময় কমিশন পূর্ণ সহায়তা পেয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা