প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
বরিশালে এমপি জীবা আমিনাকে শুভেচ্ছা জানান বিএনপি নেতাকর্মীরা
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
বরিশাল বিমানবন্দরে আজ বিকেলে নবনির্বাচিত সংরক্ষিত আসনের সংসদ সদস্য জীবা আমিনা খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বি এন পি নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আযম সৈকতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে আসন্ন দিনগুলোতে জনগণের সেবায় নিবেদিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।শুভেচ্ছা বিনিময়কালে গোলাম আযম সৈকত নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার পথে সবসময় পাশে থাকবে নেতাকর্মীরা।এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো বিমানবন্দর এলাকা তখন উৎসবমুখর হয়ে ওঠে।নবনির্বাচিত সংসদ সদস্য জীবা আমিনা খানও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।জীবা আমিনা গাজী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।২০১৮ সালের নির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমুর কাছে হেরে যান।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা