প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬
এই ঈদেই মুক্তি পাচ্ছে নিশো-পুজা অভিনীত ‘দম’
নিউজ ডেস্ক ||
আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা 'দম' গত ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এবার সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি' তে।চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ২০ মে রাত ১২টা (বাংলাদেশ সময় ২১ মে) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি এবং প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই ও চরকি। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে সিনেমাটির কারিগরি মান, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি ও কালার গ্রেডিং ব্যাপক প্রশংসা পেয়েছে। অনেকেই এটিকে আন্তর্জাতিক মানের নির্মাণ বলে অভিহিত করেছেন।পরিচালক রেদওয়ান রনি বলেন, “‘দম’ বাংলাদেশের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে সেই গল্প আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে।”
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা