প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
হোক ৮০ কিংবা ১২০ ওভার, বাংলাদেশের টার্গেট ৪০০ রান
স্পোর্টস ডেস্ক ||
টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ৬ ম্যাচে মাত্র ১ জয়। বিদেশে তুলনামূলক ভালো করলেও ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতা বড় সমস্যা হিসেবে ধরা পড়েছে।অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'ঘরের মাঠে ম্যাচ জেতাই এবার প্রধান লক্ষ্য। তার মতে, প্রথম ইনিংসে বড় স্কোর গড়া জরুরি, বিশেষ করে ৪০০ রানের মতো সংগ্রহ করতে পারলে দল ভালো অবস্থানে থাকবে।' তিনি আরও জানান, 'ব্যাটসম্যানদের নিজস্ব স্বাভাবিক খেলায় পরিবর্তন না এনেও রান বাড়ানোর ওপর জোর দিতে হবে।' সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তুলনামূলক ভালো উইকেটে খেলার সুযোগ পাচ্ছে বলেও তিনি উন্নতির আশা প্রকাশ করেন । আগামীকাল মিরপুরে শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ ২০২৬, এরপর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা