প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
নিউজ ডেস্ক ||
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে আশিককে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।অভিযোগপত্রে অন্তর্ভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলসহ আরও অনেকে।তদন্ত কর্মকর্তার অভিযোগপত্রে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনায় আসামিরা পরস্পরের সঙ্গে ষড়যন্ত্র করে ছাত্রজনতার আন্দোলন সহিংসভাবে দমনের চেষ্টা চালায়।মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলন চলাকালে বিকেল পৌনে ৩টার দিকে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। এতে আশিক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায় হামলাকারীরা।এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন আশিক।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা