প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
ইসরাইলের প্রতি ফ্রান্সের তীব্র নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক ||
ফ্রান্স জেরুজালেমসহ ইসরাইলের বিভিন্ন স্থানে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট।তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।বিশেষ করে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে শুধু গ্রেফতার নয়, দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।
ফরাসি মন্ত্রী আহত সন্ন্যাসিনীর প্রতি সমবেদনা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে পবিত্র ভূমিতে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা