প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
নিয়ামতপুর ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি
জাকির হোসেন , নিয়ামতপুর ||
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নেহেনদা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সদর ইউনিয়নের নেহেন্দা এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন একটি নির্ভরযোগ্য তথ্য পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে হেফাজতে থাকা ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন:১. মোশারাফুল ইসলাম (৪৫): নিয়ামতপুর সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে।২. একরামুল হক (৪০): একই এলাকার আফাজ উদ্দিনের ছেলে।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, এলাকায় মাদকের বিস্তার রোধে থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা