প্রিন্ট এর তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬
ভুল ডিজাইনে রংসা নদীর সেতুর কাজ আটকে, ভোগান্তিতে হাজার হাজার মানুষ
আশরাফুল আলম, তারাকান্দা প্রতিনিধি ||
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে গোয়ালকান্দী ও হিরাকান্দা গ্রামে রংসা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, ভুল ডিজাইনের কারণে সেতুর নির্মাণকাজ আটকে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রংশা নদীর ওপর একটি টেকসই সেতু নির্মাণের। সরকারিভাবে প্রকল্প অনুমোদনের পর কাজ শুরু হলেও নির্মাণের কিছুদিন পরই ডিজাইনগত ত্রুটি ধরা পড়ে। বিশেষ করে নদীর প্রবাহ, পানি নিষ্কাশন এবং সংযোগ সড়কের উচ্চতা সঠিকভাবে বিবেচনা না করায় প্রকল্পটি জটিলতায় পড়ে।স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে নদী পারাপারে চরম কষ্ট হয়। শিক্ষার্থী, রোগী ও কৃষকদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুর কাজ দ্রুত শেষ হওয়ার আশা থাকলেও এখন তা অনিশ্চয়তায় পড়েছে।একাধিক এলাকাবাসী অভিযোগ করেন, যথাযথ জরিপ ছাড়া প্রকল্পের নকশা তৈরি করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নতুন করে সঠিক ডিজাইন প্রণয়ন করে কাজ পুনরায় শুরুর দাবি জানান।স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন কারিগরি মূল্যায়নের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী বলেন, “প্রাথমিক ডিজাইনে কিছু ত্রুটি চিহ্নিত হয়েছে। তা সংশোধন করে মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে কাজের প্রক্রিয়া চলছে। সংশোধিত নকশা অনুমোদন পেলেই পুনরায় কাজ শুরু হবে।”উল্লেখ্য উক্ত ব্রিজে কাজ শুরু হয় ২৪শে জানুয়ারি ২০২৪ এবং কাজ শেষ হওয়ার কথা ছিল ২২শে এপ্রিল ২০২৫ সালে উক্ত ব্রিজে মোট বাজেট ছিল ৩ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৪৮১ টাকা।এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এই সমস্যার সমাধানের মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা