প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো: নূর আলম , নেত্রকোনা ||
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও প্রাক্তন ছাত্র নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা শহরের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিকেল ৫টায় সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি আনন্দ র্যালি শহর প্রদক্ষিণ করে।জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সভায় বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের গৌরবময় ইতিহাস তুলে ধরার পাশাপাশি বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন:খাজা শাহরিয়ার কবির অর্নব (সদস্য, জেলা সংসদ)পৃথ্বীরাজ রুদ্র (প্রচার ও প্রকাশনা সম্পাদক)মাহমুদ হাসান প্রান্ত (সহকারী সাধারণ সম্পাদক)পুনর্মিলনী পর্বে সাবেক ছাত্র নেতারা তাঁদের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং বর্তমান কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, কমরেড নলিনী কান্ত সরকার, মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট প্রেমানন্দ চন্দ্র সরকার, সুরুজিৎ ভৌমিক, মৃণাল কান্তি চক্রবর্তী, মাসুদুর রহমান খান ভুট্টু, মালা রাণী পাল, পলাশ ভদ্র, মো. আলমগীর, আবুবকর সিদ্দিকী নাদিম ও গোলাম মোস্তফা হীরাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা