প্রিন্ট এর তারিখ : ২৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ম্যাচ চলাকালে ফুটবলারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক ||
নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো শুক্রবার একটি প্রীতি ম্যাচ চলাকালে মাঠে ঢলে পড়ে মারা গেছেন। নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ) জানায়, কাদুনায় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই তিনি পড়ে যান এবং ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।৪০ বছর বয়সী এনেরামো তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং নাইজেরিয়ার জাতীয় দল ‘সুপার ঈগলস’-এর হয়ে ১০টি ম্যাচে অংশ নেন। ২০০৯ সালে তিনি জাতীয় দলে অভিষেক করেন।এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানুসি ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের জন্য সমবেদনা জানান।
তিউনিশিয়ার ক্লাব এস্পেরান্স স্পোর্টিভ দে তিউনিসের সমর্থকদের কাছে তিনি ‘ট্যাংক’ নামে পরিচিত ছিলেন। শক্তিশালী শারীরিক গঠন ও আত্মবিশ্বাসী খেলার জন্য তিনি ক্লাবটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা