প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
সীতাকুণ্ডে পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক
মোহাম্মদ কামরুল হাসান , সীতাকুণ্ড ||
চলমান দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে একটি বিশেষ ‘হেল্প ডেস্ক’ স্থাপন করা হয়েছে।পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এবং কেন্দ্র অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে এই হেল্প ডেস্ক থেকে বহুমুখী সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:পরীক্ষাকেন্দ্রের আসন বিন্যাস সংক্রান্ত সঠিক তথ্য প্রদান।প্রয়োজনীয় দিকনির্দেশনা ও যাতায়াতে সহায়তা।শিক্ষার্থীদের মাঝে জরুরি শিক্ষা উপকরণ (কলম, স্কেল ইত্যাদি) সরবরাহ।যেকোনো শারীরিক অসুস্থতা বা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করা।আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই শান্তিপূর্ণ ও দুশ্চিন্তামুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের প্রয়োজনীয় ছোটখাটো সমস্যার তাৎক্ষণিক সমাধান দিতে আমাদের স্বেচ্ছাসেবকরা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত থেকে নিরলসভাবে কাজ করছেন।সরেজমিনে দেখা গেছে, ছাত্রশিবিরের এই উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক স্বস্তি ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেক অভিভাবক এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, এমন সেবামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস বাড়ায়।স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা ও মানবিক কার্যক্রমে ছাত্রসংগঠনগুলোর এমন ইতিবাচক অংশগ্রহণ সমাজে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করবে। উল্লেখ্য, পরীক্ষার পুরো সময়জুড়ে এই কেন্দ্রের সামনে স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় নিয়োজিত থাকবেন বলে জানানো হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা