প্রিন্ট এর তারিখ : ২১ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
নাগরিক পার্টির কেন্দ্রীয় পদে যোগ দিলেন ইবি সমন্বয়ক সুইট
মাওয়াজুর রহমান , ইবি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও আহ্বায়ক এস.এম. সুইট আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। যোগদানের পর তাকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।গত রবিবার (১৯ এপ্রিল) এনসিপি-র আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নবযোগদানকৃত মোট ৪৪ জন নেতাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার কথা জানানো হয়।জানা গেছে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোট ৪৪ জন নেতা জাতীয় নাগরিক পার্টিতে ঐক্যবদ্ধ হয়েছেন। নতুন পদপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, যুগ্ম আহ্বায়ক: আলী আহসান জুনায়েদ।যুগ্ম সদস্য সচিব: ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত ও শাহরিন সুলতানা ইরা। এস.এম. সুইটসহ আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেল উল ইসলাম, ড. শামীম হামিদি এবং অন্যান্য।কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে এস.এম. সুইট বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সহযোদ্ধা এবং এনসিপি (এনসিপি) নেতৃবৃন্দের প্রতি আমি চিরকৃতজ্ঞ। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গঠিত এই দলটির জন্য আমি আমার সর্বোচ্চটুকু উজার করে দেবো। দেশের মানুষের সেবায় আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে এই নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা