প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক ||
দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের দণ্ড কার্যকর করা হয়।অভিযোগ রয়েছে, তারা মোসাদের কাছ থেকে স্পর্শকাতর স্থাপনা শনাক্ত করা এবং বিস্ফোরক তৈরির বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। এছাড়া সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করে সেসবের ভিডিও মোসাদের কাছে পাঠানোর অভিযোগও প্রমাণিত হয়েছে। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করতেন বলে জানানো হয়।তাসনিম নিউজ আরও জানিয়েছে, অভিযুক্তদের তেহরানের দুটি সরকারি অফিস ও একটি সামরিক কেন্দ্রে হামলার নতুন মিশন দেওয়া হয়েছিল। এরপর থেকেই তাদের নেটওয়ার্কের ওপর নজরদারি শুরু হয় এবং শেষ পর্যন্ত তাদের আটক করা হয়।এদিকে গত ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। পরে ওই বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ইউনিট।রোববার (১৯ এপ্রিল) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার খবর জানার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা ধরে ক্ষোভ প্রকাশ করেন।প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার অভিযান চলাকালে ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয়, কারণ তার অধৈর্য্যতা অভিযানে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।সূত্র: তাসনিম নিউজ
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা