প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেই: ইসমাইল বাঘাই
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে তেহরানের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।সোমবার তিনি বলেন, “এ মুহূর্তে পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।”তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, আর এ ধরনের অবস্থান কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি নতুন করে আগ্রাসন শুরু করে, তবে ইরানের সশস্ত্র বাহিনী উপযুক্ত জবাব দেবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা