প্রিন্ট এর তারিখ : ২০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
হয় তেলের বাজার উন্মুক্ত করো, নয়তো খেসারত দাও: মোহাম্মদ রেজা আরেফ
নিউজ ডেস্ক ||
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের জ্বালানি তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করে অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্রত্যাশা করা অযৌক্তিক।রেজা আরেফ আরও লেখেন, পছন্দটা স্পষ্ট, হয় সবার জন্য উন্মুক্ত তেলের বাজার নিশ্চিত করতে হবে, নয়তো সবাইকে বড় ধরনের খেসারতের ঝুঁকি নিতে হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, এর স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের ওপর আরোপিত অর্থনৈতিক ও সামরিক চাপের টেকসই অবসানের ওপর।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা