প্রিন্ট এর তারিখ : ১৮ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
রাজাপুরে প্রবাসী কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক প্রবাসীর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাগড়ির ভাড়া বাসা থেকে তার দেহ উদ্ধার করা হয়। মৃত আফছানা আক্তার মিম (১৮) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার সৌদি প্রবাসী মোঃ আলমগীর হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে মা মেয়ে একসাথে রাজাপুর উপজেলার বাগড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মা-মেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মিমের মা মরিয়ম বেগম মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিলে মেয়েকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝু লন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক ও এসআই (নিঃ) এসএম আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।পুলিশ জানিয়েছে ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহ ত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃ ত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা