প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
লেবাননের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলা, ফসফরাস শেল নিক্ষেপ
নিউজ ডেস্ক ||
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ।এনএনএর খবরে বলা হয়, দক্ষিণ লেবাননে বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ফসফরাস শেল নিক্ষেপ এবং ড্রোন ব্যবহার করেও হামলা চালানো হয়েছে।এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ভাষ্য, ড্রোন ব্যবহার করেই এই হামলা পরিচালনা করা হয়েছে।হিজবুল্লাহ আরও বলেছে, লেবানন ও দেশটির জনগণের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা