প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
নিউজ ডেস্ক ||
মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের বন্দরগুলো অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সোমবার লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় ৭ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি ব্যারেল ১০২ দশমিক ২৯ ডলারে লেনদেন হচ্ছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার। তবে যুদ্ধের প্রভাবে তা বিভিন্ন সময়ে ১১৯ ডলার ছাড়িয়ে যায়, যা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দেয়।এর আগে গত শুক্রবার পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকের খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। তখন জুন মাসে সরবরাহের জন্য তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমেছিল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা