প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
বৈঠকে বসেছেন শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স
নিউজ ডেস্ক ||
ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনার প্রাক্কালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।বর্তমানে রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন জেডি ভ্যান্স। ইরানি প্রতিনিধিদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই দ্বিপাক্ষিক আলোচনা করেন।বৈঠকে ভ্যান্সের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার, যিনি ডোনাল্ড ট্রাম্পের জামাতা।পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।উল্লেখ্য, একই দিনে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে। তবে উভয় বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা